এনসিপি
শাহবাগে আজ বিক্ষোভ করবে এনসিপি

শাহবাগে আজ বিক্ষোভ করবে এনসিপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগেই অনুকূলে নেয়ার চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ভোটের ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিদ্যুৎ-জ্বালানিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ শাহবাগে বিক্ষোভ করবে তার দল।

সরকারের সমালোচনার কারণে গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন: আখতার

সরকারের সমালোচনার কারণে গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন: আখতার

সরকারের সমালোচনার কারণে গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আজ (বুধবার, ২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনার দায়ে গ্রেপ্তারের শিকার ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারের মুক্তির দাবিতে শাহবাগে জাতীয় নারী শক্তি আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি।

নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি?

নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি?

রাজনীতিতে নতুন বন্দোবস্ত, বৈষম্যহীনতার কথা বললেও পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সদ্য পুনর্গঠিত ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে মাত্র দু’জন নারী সদস্য থাকা হতাশাজনক। যদিও এনসিপি বলছে, যোগ্যতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতেই পুনর্গঠন করা হয়েছে কমিটি। আগামীতে কাউন্সিলের পাশাপাশি নারী নেতৃত্ব আরও বাড়ানোর কথাও জানায় দলটি।

বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে: নাহিদ ইসলাম

বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে, তারা চেষ্টা করেছে ক্ষমতাকে কুক্ষিগত করতে।

‘বিরোধীদলে থাকতেই ভিটায় কবর দিতে বাধা দিচ্ছে জামায়াত, ক্ষমতা গেলে কী করবে?’

‘বিরোধীদলে থাকতেই ভিটায় কবর দিতে বাধা দিচ্ছে জামায়াত, ক্ষমতা গেলে কী করবে?’

নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচারের কথা বললেও জামায়াতে ইসলামী অন্যদের ক্ষেত্রে সেটা করতে নারাজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তার প্রশ্ন-বিরোধীদলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের সব ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?

চার দাবিতে রাজধানীতে এনসিপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

চার দাবিতে রাজধানীতে এনসিপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

৩০ অক্টোবর শাহবাগে সমাবেশের আহ্বান

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের মূল্যস্ফীতি রোধসহ চার দাবিতে রাজধানীতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির দ্বিতীয় দিনে আজ (শনিবার, ২৪ অক্টোবর ) রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দলটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতায় দেশ চালাচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতায় দেশ চালাচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে বিএনপি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

বিএনপির মুখে জুলাই, অন্তরে আ.লীগ: হাসনাত

বিএনপির মুখে জুলাই, অন্তরে আ.লীগ: হাসনাত

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি।

এনসিপির আলোচনা সভা: সাইবার সুরক্ষা আইনের সংশোধনী ফ্যাসিবাদের পথ সুগম করবে

এনসিপির আলোচনা সভা: সাইবার সুরক্ষা আইনের সংশোধনী ফ্যাসিবাদের পথ সুগম করবে

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নতুন করে ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা, আইনজীবী ও বিশ্লেষকেরা। তাদের মতে, প্রস্তাবিত আইনের অস্পষ্ট বিধান ও অপব্যবহারের আশঙ্কা বাক্‌স্বাধীনতা ও নাগরিক অধিকারকে সংকুচিত করতে পারে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা; থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা; থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হওয়ার অভিযোগ করেছেন দলটির ১৭ নেতাকর্মী।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি পেশি শক্তি দেখালে প্রতিহতের ঘোষণা এনসিপির

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি পেশি শক্তি দেখালে প্রতিহতের ঘোষণা এনসিপির

আগামী স্থানীয় সরকার নির্বাচনে যদি বিএনপি দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের টাকায় পেশি শক্তি দেখাতে আসে তাহলে অভ্যুত্থানের শক্তি তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।