
ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমীনের ভূমিধস জয়, বিক্ষোভের ডাক জামায়াতের
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বড় ভাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছেড়ে দেয়া আসনে ভূমিধস বিজয় পেয়েছেন ছোট ভাই মির্জা ফয়সল আমীন। নির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়েছেন তিনি। জয়ের পর ঠাকুরগাঁওবাসীর উন্নয়নে কাজ করার কথা জানান মির্জা ফয়সল। আর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে আজ বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত।

জাপান সফরের অর্জন কাজে লাগিয়ে অর্থনীতি বদলানোর প্রত্যাশা
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এই সফরকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, বিরোধীদলের নেতিবাচক সমালোচনার মধ্যেও কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। তার দাবি, এই সফরের সুফল কাজে লাগিয়ে লুটপাটের অর্থনীতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতা নয়, নীতির চর্চা করতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আইন শিক্ষার প্রসার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে আইন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দক্ষ, সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আইনজীবী তৈরির মাধ্যমে এসব প্রতিষ্ঠান একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ; রোগীসহ নিহত অন্তত ১০
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রাখা অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে রোগীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যশোর সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি পণ্য ও নেশাজাতীয় সিরাপ জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৫ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ, শাড়ি, থ্রি-পিস, কম্বল, চাদর, চকলেট ও প্রসাধনসামগ্রী।

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নতুন এ বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না। একই সঙ্গে এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার।

প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণিসম্পদ খাতের টিকার চাহিদা সম্পূর্ণভাবে দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করতে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এই উৎপাদন শতভাগে উন্নীত করা সম্ভব হলে দেশের অর্থ সাশ্রয়ের পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে। আর এজন্য প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে।

অবৈধভাবে রাস্তা দখল করলে মালামাল জব্দ করা হবে : ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।

তায়েজে হুথিদের অবরোধ যুদ্ধাপরাধের শামিল হতে পারে: হিউম্যান রাইটস ওয়াচের
ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তায়েজে সাধারণ নাগরিকদের খাদ্য, পানি ও জীবনরক্ষাকারী ওষুধ থেকে বঞ্চিত করছে সশস্ত্র গোষ্ঠী হুথিরা। অবরুদ্ধ নগরীতে অনাহারকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করার এই তৎপরতা যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ফিরতেই কারাদণ্ড চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির; বাজেয়াপ্ত হচ্ছে সব সম্পদ
ইরানে ফেরার কয়েক মাসের মাথায় দেশটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তেহরানের একটি আদালত তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার প্রেক্ষাপটে গত মার্চে তিনি নিজ দেশে ফিরে এসেছিলেন। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মৌলভীবাজারে সৎ বোনকে হত্যার দায়ে ৪ জনের ফাঁসি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে সংঘটিত সাবানা হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ) দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি খাগড়াছড়ি রিজিয়নে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।