
অবৈধ অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারীরা যে পথ দিয়ে ভারতে প্রবেশ করেছে, তাদের ঠিক সেই পথেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

স্ত্রী-কন্যাকে নিয়ে পূজামণ্ডপে সৌরভ গাঙ্গুলী; চোর বাগানের দুর্ঘটনায় দুঃখপ্রকাশ
স্ত্রী, কন্যাকে সঙ্গে নিয়ে কলকাতার বেহালা প্লেয়ার্স কর্নারে পূজা দেখতে এলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। চোর বাগানের দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। আরেকদিকে পূজাতে শামিল হলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পুষ্পাঞ্জলি দিয়ে সবার কল্যাণ ও মঙ্গলের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

কলকাতার দুর্গাপূজা মণ্ডপে পদদলিত হয়ে প্রাণহানি, শোকের মাতম রাজ্যজুড়ে
উত্তর কলকাতার সারদা পার্ক এলাকার চোরবাগান দুর্গাপূজা মণ্ডপে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোকের মাতম বইছে গোটা রাজ্যে। কলকাতার দুর্গাপূজার ইতিহাসে এত ভয়াবহ ও মর্মান্তিক প্রাণহানির ঘটনা আগে দেখা যায়নি। এত মানুষের মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। মণ্ডপ বন্ধের পাশাপাশি ওই এলাকায় আগামীকাল (মঙ্গলবার, ২০ অক্টোবর) পর্যন্ত ১৬৩ ধারা জারি করে নিষেধ করা হয়েছে জনসমাগম। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে চলছে তদন্ত।

শিশু থেকে বৃদ্ধ—মহাসপ্তমীতে পূজার আনন্দে মাতোয়ারা কলকাতা
মহাসপ্তমীতে দর্শনার্থীদের ঢল নেমেছে দক্ষিণ কলকাতার পূজার মণ্ডপগুলোতে। কলকাতার পাশাপাশি আশেপাশের জেলা থেকেও থিমভিত্তিক পূজার প্যান্ডেল দেখতে ভিড় জমাচ্ছে শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষ। দর্শনার্থীদের মন কাড়তে কোনো কমতি রাখেনি আয়োজক কর্তৃপক্ষ।

মনের দিক থেকে আমি এখনো ২৭, চুলও পাকেনি: মিঠুন চক্রবর্তী
‘শরীরের বয়স বাড়ে, কিন্তু মনের দিক থেকে আমি এখনো ২৭। আমার মাথার চুলও এখনো পাকেনি, এই দেখুন।’— নিজের বয়স নিয়ে এভাবে স্বভাবসুলভ রসিকতা করে উপস্থিত দর্শকদের হাসিতে ভাসালেন বলিউড ও টলিউডের কিংবদন্তি অভিনেতা ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত মিঠুন চক্রবর্তী।

‘মৌসুমি ফটোগ্রাফারদের’ ভিড়ে কুমোরটুলি; ধীরে চলছে প্রতিমা তৈরির কাজ
দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। মর্ত্যে দেবীর আগমনের প্রস্তুতিতে এখন দিন-রাত এক করে কাজ করছেন কলকাতার উত্তরাংশের ঐতিহ্যবাহী কুমোরটুলির মৃৎশিল্পীরা। শেষ মুহূর্তের ব্যস্ততায় নাওয়া-খাওয়ার সময়ও যেন নেই তাদের। এর মধ্যেই প্রতিমা দেখতে ও ছবি তুলতে কুমোরটুলিতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ছবি ও ভিডিও ধারণ করতে আসা মানুষের এই ভিড়ে অনেক সময় ব্যাহত হচ্ছে প্রতিমা তৈরির কাজ।

মমতার ভাতিজি বৃষ্টি মুখার্জির রহস্যজনক মৃত্যু!
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি (ভাইঝি) বৃষ্টি মুখার্জির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

কলকাতায় হোটেল সংকট: কয়েকগুণ বেশি খরচে ভোগান্তিতে বাংলাদেশিরা
অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সচল হয়নি কলকাতার তিন শতাধিক হোটেল-রেস্টহাউজ। বেকাদায় চিকিৎসা কিংবা ভ্রমণ ভিসায় কলকাতায় যাওয়া বাংলাদেশিরা। অনেক চেষ্টায় হোটেল মিললেও কয়েকগুণ বেশি খরচ করতে হচ্ছে পর্যটকদের। আর হোটেল বন্ধ ও পর্যটকদের আনাগোনা কম থাকায় চিন্তিত নিউমার্কেটের ব্যবসায়ীদের।

কলকাতার অগ্নিকাণ্ড: নিউমার্কেটের সেই হোটেল মালিক গ্রেপ্তার
ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনার তিনদিন পরে কলকাতার ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালার ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাটের ভিতর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতের ‘আলোচিত সাংবাদিক’ ময়ূখ রঞ্জন
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নেতিবাচক মন্তব্য করে বাংলাদেশে পরিচিতি পাওয়া ভারতীয় ‘আলোচিত সাংবাদিক’ ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিভিন্ন সময় নানারকম মনগড়া তথ্য উপস্থাপনের জন্যও তিনি বেশ আলোচনায় ছিলেন।