
সাজেক সংকট নিরসনে দিনভর আলোচনা, অমীমাংসিত পাঁচ দফার একটি
সরকারি প্রতিনিধিদল ও আন্দোলনকারীদের মধ্যে তিন ঘণ্টার বৈঠকে সমঝোতা না হওয়ায় রাঙামাটির সাজেকে চলমান সংকট কাটছে না। তবে আন্দোলনকারীদের ৫ দফা দাবির মধ্যে চারটি নিয়ে দু’পক্ষ সম্মত হলেও একটি (চার নম্বর) দফা অমীমাংসিত রয়ে গেছে।

সাজেক সংকট আলোচনার মাধ্যমে নিরসনের চেষ্টা, কমিটি গঠন
সাজেকে চলমান সংকট নিরসনে আন্দোলনকারী পক্ষগুলোর সঙ্গে শান্তি আলোচনার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, খুব শিগগিরই বৈঠক শুরু হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার এ আয়োজন করা হবে।

রাঙামাটি-খাগড়াছড়িতে শান্তিপূর্ণ অবরোধ শেষ, সাজেকে বহাল
রাঙামাটির সাজেকে হামলার অভিযোগ তুলে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ নিয়ন্ত্রিত এক সংগঠনের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। দুই জেলার কোথাও সংঘাত-সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে চলমান অবরোধের কারণে সাজেকের পরিস্থিতি এখনও থমথমে।

শনিবার রাঙামাটি-খাগড়াছড়ির সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধের ডাক
সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ তুলে এবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ নিয়ন্ত্রিত আরেক পাহাড়ি সংগঠন ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা চলবে এ অবরোধ কর্মসূচি।

সাজেকে গোলাগুলি: বিশেষ নিরাপত্তায় ফিরলো ৪ হাজার পর্যটক
রাঙামাটি সাজেক সড়কে তৃতীয় দফায় সকাল ৬টা থেকে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই সংগঠনের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। অবরোধের মধ্যেই সাজেক পর্যটন কেন্দ্র দ্বিতীয় দফায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়া প্রায় চার হাজার পর্যটক নিয়ে ফেরার পথে দুপুরে সাজেকের উজোবাজার এলাকায় নিরাপত্তাবাহিনী ও অবরোধকারীদের মধ্যে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে অবৈধ পিস্তুল, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে অস্ত্র-গুলিসহ ২ জন, চুরি মামলার ২ জন, যৌতুক মামলা, মাদকসেবী ও মাদক কারবারি রয়েছেন।

সাজেকে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৭
রাঙামাটির সাজেকের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি চাঁদেরগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে নারী শিশুসহ ৭ পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আজ (রোববার, ১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণ শেষে খাগড়াছড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন পর্যটকরা।

পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল
পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, ‘পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কিছু প্রশাসনিক সমস্যা রয়েছে, যা চাইলেই দ্রুত সমাধান করা যাচ্ছে। আর রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনা চলছে। আশা করছি শিগগিরই সবকিছুর সমাধান হবে।’

৯৬ ঘণ্টা পর তুলে নেয়া হলো সাজেক পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ৯৬ ঘণ্টা পরে রাঙামাটি সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা তুলে নেন।

এক মাস পর ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
দীর্ঘ বিরতির পর আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির পর্যটনের ‘আইকন’ ঝুলন্ত সেতুতে। কাপ্তাই হ্রদের পানি কমায় টানা এক মাস দু’দিন পর কাপ্তাই হ্রদের পানির নিচে তলিয়ে থাকার পর পুরোপুরি দৃশ্যমান হয়েছে ৩৩৫ ফুট দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন এই সেতু। এরই মধ্যে তুলে নেয়া হয়েছে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা। ফলে সেতু ঘিরে ফিরেছে চেনা ব্যস্ততা, স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝেও। ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।