
হাতিয়ায় মডেল মসজিদ নির্মাণে ধীরগতি, ব্যয় বৃদ্ধির অভিযোগ
ছয় বছরেও নির্মাণকাজ শেষ হয়নি নোয়াখালীর হাতিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ। ২০২২ এর কাজ ২০২৬ সালে শেষ না হলেও অসদুপায়ে ব্যয় ৫০ শতাংশ বৃদ্ধির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান দায় চাপিয়েছে এনে অন্যের ঘাড়ে।

নোয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে আটজনকে সরকারী নীতিমালা লঙ্ঘন করে সারের ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। আটজনের মধ্যে কারও কারও নেই গুদাম, নেই দোকান, কেউ থাকতেন প্রবাসে, কেউ করেন চট্টগ্রাম শহরে গ্যাসের ব্যবসা।

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যুর অভিযোগ, জমির মালিক পলাতক
নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধানক্ষেতের মালিক পলাতক আছেন।

জমি নিয়ে বিরোধ: নোয়াখালীতে রাতের আঁধারে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ
জমি কেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে নোয়াখালীতে রাতের আঁধারে ঘরবাড়ি ভাঙচুর হামলা ও লুটের ঘটার অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ৮অক্টোবর) দিবাগত রাত ৯টায় জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের ইসমাইল ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

এআইয়ের সম্ভাবনা কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে যেতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে বাংলাদেশে নতুন সম্ভাবনার পাশাপাশি নানা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘প্রচলিত শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি সেমিকন্ডাক্টরসহ উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে বাংলাদেশের কাজ করার বিপুল সম্ভাবনা রয়েছে।’

নোয়াখালীর গ্যাসকূপে মিলেছে গ্যাস; জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে ডিএসটি টেস্ট এর কাজ। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবার পেলো ১ কোটি ২৩ লাখ টাকা
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার চার উপজেলার ৩৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ কোটি ২৩ লাখ টাকার চেক দেয়া হয়।

জাতীয় সংগীত চলাকালে হঠাৎ স্ক্রিনে হাসিনার ছবি; নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যানের পদ গেলো
জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার ছবি প্রদর্শন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে অব্যাহতির নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।