
যশোরে ধানখেতে মিললো অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ
যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) রাতে মরদেহ দু’টি হেফাজতে নেয় কেশবপুর থানা পুলিশ।

আমাদের মন খারাপ করার অধিকারও নেই: যশোরে হাসনাত আবদুল্লাহ
‘আমাদের মন খারাপ করার অধিকারও নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, দেশে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। প্রতিবাদ করতে গেলেও পুলিশ দিয়ে মানুষকে বাসা থেকে তুলে নেয়া হচ্ছে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

সাত দফা দাবি না মানলে এক দফার হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির
সংসদে সাত দফা দাবির সমাধান না হলে তা এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারকে দাবি পূরণের জন্য সময় দিতে চান তারা। সংসদে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে আবারও গণবিপ্লবের ডাক দেয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনেও যেতে বাধ্য করা হবে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) সন্ধ্যায় লংমার্চের আগে যশোরের মুড়লী মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮ জন
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাশের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।

যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি পণ্য ও নেশাজাতীয় সিরাপ জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৫ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ, শাড়ি, থ্রি-পিস, কম্বল, চাদর, চকলেট ও প্রসাধনসামগ্রী।

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার এক
যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে।

যশোর সীমান্তে প্রায় ১২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও সন্তান নিহত
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী ফারুক হোসেন। তাকে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (রোববার, ২৫ অক্টোবর) সন্ধ্যার পর রাজগঞ্জের দোদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল বন্দরে আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে। আজ (রোববার, ২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র বিষয়টি নিশ্চিত করেন।