
বগুড়ায় ডায়াগনস্টিক সেন্টারভেদে খরচের পার্থক্য নিয়ে প্রশ্ন
বগুড়ায় রোগ শনাক্তের পরীক্ষায় ডায়াগনস্টিক সেন্টারভেদে খরচের পরিমাণ কয়েকগুণ কম-বেশি। ছোট ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে নামিদামি সেন্টারগুলোর খরচের বিস্তর ফারাক। রোগী ও স্বজনদের প্রশ্ন, কম খরচে রোগ শনাক্তের পরীক্ষা করে প্রতারিত হচ্ছেন, না কি বাড়তি খরচে পরীক্ষা করে পকেট কাটা যাচ্ছে?

এক প্যাকেটে তিন জাতের ধানবীজ, লোকসানে বগুড়ার কৃষক
এক প্যাকেটে তিন জাতের ধানের বীজ থাকায় একই জমিতে কোনো ধান গাছে ধান পেকেছে, কোনোটিতে বেরিয়েছে শীষ, আবার কোনো ধান গাছ এখনো বাড়ছে। বীজের এমন ভিন্নতায় বিপাকে পড়েছেন বগুড়ার গাবতলীর কয়েকটি গ্রামের কৃষক। শতাধিক বিঘা জমিতে ধান চাষ করে এখন লোকসানে স্থানীয় চাষিরা। দায় নিচ্ছে না ডিলার কিংবা বীজ কোম্পানির মালিক।

শীতের আগাম সবজিতে ভরপুর বাজার, লাভ নেই বগুড়ার কৃষকের
বগুড়ার মহাস্থান পাইকারি বাজারে শীতের আগাম সবজিতে ভরপুর। ফুলকপি, বাঁধাকপি, মুলা, সিম, লাউ, পাতা পেঁয়াজসহ সব সবজির সরবরাহ ভালো। তবে এবার আগাম সবজিতে লাভ পাচ্ছে না কৃষক। কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং অধিক জমিতে সবজি চাষাবাদ হওয়ায় কম দামে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বাড়ায় তাদের ব্যবসাও মন্দা চলছে।

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
ফেসবুকে হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে ভিডিও প্রকাশ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন বগুড়ার শাহেদ
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহম্মেদ (৩৬)। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। চার বছর ধরে সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।

দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ বগুড়ায়; প্রস্তুত নিরাপত্তা ব্যবস্থা
শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। বগুড়ার মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা বেড়েছে প্রতিমা তৈরির কারিগরদের। শুক্রবার থেকে রং তুলির আঁচড় পড়বে প্রতিমাগুলোতে। আনন্দের এই আয়োজনে এবার কিছুটা বাড়তি খরচ ভাবাচ্ছে আয়োজকদের। উৎসবে নিরাপত্তা দিতে পুলিশ, আনসার ও এসআরবি তৎপর থাকবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

শিশিরভেজা ঘাস আর কাশফুলে সেজেছে শরৎ
শিশিরভেজা ঘাস, নীল আকাশে শুভ্র মেঘের ছুটে চলা আর নদীর পাড়জুড়ে দোল খাওয়া কাশফুল, প্রকৃতিতে শরৎ ফুটে উঠেছে। হিমেল হাওয়া বয়ে যাওয়া সকালের নীরবতা, দুপুরে সূর্যের প্রখরতা আর বিকেলে স্নিগ্ধতা- এভাবেই কাটছে শরতের একেকটি দিন। এই ঋতুর অপরূপ সৌন্দর্যে থমকে যায় ব্যস্ত মানুষ। কাশবনে বেড়েছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা।

দক্ষ জনবলের অভাবে চালু হচ্ছে না ১১ কোটি টাকার কসাইখানা
উদ্বোধনের চার মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়ার আধুনিক কসাইখানা। স্বল্প সময়ে, স্বল্প খরচে মাংস প্রস্তুত করতে আধুনিক কসাইখানা নির্মাণ করা হলেও দক্ষ জনবলের অভাবে তা চালু করা যাচ্ছে না বলে জানান সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এদিকে আধুনিক কসাইখানার সুবিধা পেতে দ্রুত চালু করার কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।

বহিষ্কৃত এনসিপি নেতার নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
বগুড়া জেলা কারাগারে অবস্থানকালে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর শারীরিক বা মানসিক নির্যাতনের অভিযোগ নাকচ করেছে জেলা কারা কর্তৃপক্ষ। একইসঙ্গে রাতে বন্দিকে কারাগারের বাইরে বের করে ভোরে আবার কারাগারে ফিরিয়ে আনার অভিযোগও ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত’ বলে দাবি করেছে তারা।

ভারতে পোনা পাচার ঠেকাতে বৈধ রপ্তানির সুযোগ চান ব্যবসায়ীরা
বগুড়ার আদমদীঘিতে উৎপাদিত মাছের পোনা অবৈধভাবে পাচার হচ্ছে ভারতে। বাড়তি উৎপাদন খরচ পুষিয়ে নিতে সহজে পোনা রপ্তানির সুযোগ চান হ্যাচারি মালিক ও ব্যবসায়ীরা। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বৈধভাবে পোনা রপ্তানি করা গেলে সরকারি কোষাগারে যোগ হবে বড় অঙ্কের অর্থ।