
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) নগরীর সদর রোডে জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রকল্পে অনিয়মের অভিযোগ; ২ কোটি টাকায় বাড়ি কিনে আলোচনায় কর্মচারী
ভোলা জেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের প্রকল্পে অনিয়মের অভিযোগ এক কর্মচারীর বিরুদ্ধে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬ কোটি ২৭ লাখ টাকার অনুমোদিত ২৭৩টি প্রকল্পের মধ্যে ৫৬টি প্রকল্প পরিবারের সদস্যদের নামে নেয়ার অভিযোগ নিম্নমান সহকারী রায়হান মল্লিকের বিরুদ্ধে। এছাড়াও কাজ না করে বিল তোলা, সরকারি জমি বন্দোবস্তের অর্থ গ্রহণ এবং স্বজনদের নামে দোকান বরাদ্দের অভিযোগও রয়েছে। সম্প্রতি দুই কোটি টাকায় চারতলা বাড়ি কেনার তথ্য সামনে আসায়- প্রশ্ন উঠেছে তার সম্পদ নিয়েও।

২২ দিনের নিষেধাজ্ঞা কি ব্যর্থ? কমছে ইলিশের আহরণ
প্রতি বছর প্রজনন মৌসুমে দেশে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলার পরও, ইলিশের আহরণ না বেড়ে উল্টো কমেছে। অভিযানের সঙ্গে জড়িত কিছু অসাধু সরকারি লোকদের কারণে প্রজনন মৌসুম সফল হচ্ছে না বলে মনে করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ও সার্থক সংরক্ষণ কমিটি। তবে জাটকা নিধন এবং নদীতে পলি জমার কারণে ইলিশের আহরণ কমছে বলে মনে করেন মৎস্য বিভাগের মহাপরিচালক।

পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ
বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্যে!
২০০৬ সালে বরিশালে ৫০ একর জমিতে জিয়াউর রহমানের নামে বিশ্ববিদ্যালয় করার জন্য ভিত্তি স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই জমি দখল হয়ে এখন প্লট আকারে বিক্রি হচ্ছে। সরকারি খাস জমি বেহাত হওয়া বিষয়ে পরস্পরকে দুষছেন ভূমি কর্মকর্তারা। এদিকে সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার।

বরিশালের চৌমাথায় রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বরিশাল নগরীর চৌমাথা এলাকায় অবৈধভাবে রাস্তার উপর বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ চালিয়েছে সিটি করপোরেশন। আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুর পৌনে ১২ টায় চৌমাথা বাজারের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

বর্ষার শেষেও বরিশালে তীব্র নদীভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কা
বর্ষার শেষে এসেও বরিশালে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙছে রাস্তা-ঘাট, ফসলি জমি, ঘর বাড়িসহ নানা কিছু। নদী তীরের মানুষরা অসহায় হয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, জান-মাল রক্ষায় সাধ্য মত চেষ্টা করা হচ্ছে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য মনে করেন, ভারতের সঙ্গে পানিবন্টন চুক্তি যথাযথ বাস্তবায়ন হলে নদী ভাঙন কমবে।

বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজের ক্যাশিয়ার নিহত
বরিশালে ১০ তলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

বরিশালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ শুরু
বরিশালে শুরু হয়েছে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। আজ (রোববার, ৪ অক্টোবর) বিকেলে আউটার স্টেডিয়ামে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ও বিভাগীয় কমিশনার খলিলুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন।