শীর্ষ আদালতের দুই বিচারপতিকে বরখাস্ত ঘিরে পোল্যান্ডে অস্থিরতা, রাজপথে পুলিশ

শীর্ষ আদালতের দুই বিচারপতিকে বরখাস্ত ঘিরে পোল্যান্ডে অস্থিরতা, রাজপথে পুলিশ

পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ ও নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যপন্থি সরকার এবং জাতীয়তাবাদী বিরোধী শিবিরের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। সংকট চরম আকার নেয়ায় রাজধানী ওয়ারশতে আদালত ভবনের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

সহিংসতায় জড়িতদের কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতায় জড়িতদের কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতা সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির সঙ্গে জড়িতদের দমনে কঠোর হতে সরকারের নির্দেশনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেই সঙ্গে পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা করে তাদের জীবনমানের উন্নয়ন এবং পোশাক উৎপাদন যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

ইয়েমেন সংঘাত: দাম্মামের শিল্পাঞ্চলে হামলা, বড় অগ্নিকাণ্ডের দাবি

ইয়েমেন সংঘাত: দাম্মামের শিল্পাঞ্চলে হামলা, বড় অগ্নিকাণ্ডের দাবি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের একটি শিল্পাঞ্চলে রোববার হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরনা জানায়, পূর্বাঞ্চলীয় দাম্মামের ওই শিল্পাঞ্চলে ইয়েমেন থেকে হামলা চালানো হয়। এর পরই সেখানকার স্থাপনাটিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ

বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পাঁচ দিনব্যাপী যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০) আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে। আজ (রোববার, ১ নভেম্বর) থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন।

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ (রোববার, ১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শুরুতে মহান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এলডিসি উত্তরণ তিন বছর পেছানো বড় কূটনৈতিক সাফল্য: হুমায়ুন কবির

এলডিসি উত্তরণ তিন বছর পেছানো বড় কূটনৈতিক সাফল্য: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে নেওয়াকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে যাওয়ার আগে আজ (রোববার, ১ নভেম্বর) টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির

যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ (রোববার, ১ নভেম্বর) সন্ধ্যায় সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক কনফারেন্স ও এজিএম- ২০২৬ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।