
টানা তৃতীয় হার এড়াতে মাঠে নামছে ফ্লিকের বার্সা
টানা দুই হারের পর জয়ের সন্ধানে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মৌসুমের শুরুতে টানা ১১ ম্যাচ জিতলেও সবশেষ দুই ম্যাচেই হারের মুখ দেখেছে কাতালুনিয়ার দলটি। লা লিগায় আলাভেসের বিপক্ষে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা নামছে টানা তৃতীয় হার এড়াতে।

মিলান ডার্বি ও ডার ক্লাসিকারের উত্তাপ; ইউরোপজুড়ে ফুটবলের মহারণ
ইউরোপের শীর্ষ ৫ লিগে আজ রয়েছে একাধিক বিগ ম্যাচ। ইতালিতে মিলান ডার্বিতে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট এসি মিলান এবং ইন্টার মিলান। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় ডার ক্লাসিকারে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। ইপিএলে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যান সিটি এবং টটেনহ্যাম।

সাফ শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্তিশালী দল পাঠাচ্ছে ভারত
সাফে অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দলের রিজার্ভ তারকাদের সমন্বয়ে শক্ত এক দল পাঠাচ্ছে ভারত। দেশটির একাধিক গণমাধ্যম থেকে অন্তত সেই আভাসই মিলেছে। থাকবেন বেশ কিছু তরুণ মুখ। শিরোপা ধরে রাখার প্রশ্নে ৯ বারের চ্যাম্পিয়নরা যে খুব একটা ছাড় দিচ্ছে না, সেটাও স্পষ্ট এখন।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ রানার্সআপ বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর ই-টায়ারের ফাইনালে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

আনচেলত্তির ব্রাজিল দলে তারুণ্যের ছাপ, গড় বয়স ২৩.৬ বছর
জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন আনকোরা পাঁচ ফুটবলার। এছাড়াও দলে ফুটবলারদের গড় বয়স ২৩.৬ বছরে।

আল-খুলুদের বিপক্ষে হ্যাটট্রিকে হাজার গোলের আরও কাছে রোনালদো
সৌদি প্রো লিগে আল-খুলুদের বিপক্ষে হ্যাট্রিক করে দলকে জেতানোর পাশাপাশি নিজের গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিওএটি জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই মাঠে গোলের উৎসব। ১,০০০ গোলের ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

ঘরের মাঠে ড্র ইন্টার মায়ামির
ঘরের মাঠে এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মেসির ইন্টার মায়ামি। মেসির নিষ্প্রভ রাত, তবু শেষ মুহূর্তে হার এড়ালো ইন্টার মায়ামি। দল। পুরো ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা।

পেনাল্টি নাটক পেরিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে সিটি-লিভারপুল
পেনাল্টি শুটআউটে স্নায়ুর লড়াই, আর গোলরক্ষকদের বীরত্বে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অন্যদিকে চেলসিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে অলরেডরা।

চট্টগ্রাম সিটি এফসির টানা হারে ফিক্সিংয়ের সন্দেহ; তদন্তের আশ্বাস বাফুফের
দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে শুরুটা একেবারেই ভালো হয়নি চট্টগ্রাম সিটি এফসির। শুধুমাত্র বাজে ফলাফল না, ফিক্সিংয়ের সন্দেহটাও ভর করেছে বন্দরনগরীর দলটির উপর। গোলরক্ষক শান্ত স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন তবে তাতে কি সব প্রশ্নের উত্তর মিলেছে কিনা। আমরা এসব নিয়ে কথা বলতে চেয়েছি বাংলাদেশের সাবেক গোলরক্ষক এবং ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গে। কথা বলতে চেয়েছি চট্টগ্রাম সিটি এফসির ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। শুধুই কি দুর্ভাগ্য নাকি এর পেছনে ফিক্সিংটাও জড়িয়ে আছে।

প্রতিভা থাকলেও পরিণত বয়সে ভালো গোলরক্ষক পাওয়া কঠিন: বিপ্লব
বাংলাদেশে প্রতিভাবান গোলরক্ষক থাকলেও পরিণত বয়সে ভালো গোলরক্ষক পাওয়া কঠিন বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বয়সভিত্তিক এবং জাতীয় দলের সাবেক এই কোচ মনে করেন, ঘরোয়া ফুটবলে পারফর্মারদের সুযোগ না দেয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে অনেক গোলরক্ষকই নিজেদের প্রমাণ করতে পারছেন না বড় মঞ্চে।

সাফ চ্যাম্পিয়নশিপে এক টিকিটে দুই ম্যাচ দেখার সুযোগ, অনলাইনে কাটবেন যেভাবে
দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ (SAFF Championship 2026 Bangladesh) আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। সম্প্রতি বাফুফে ভবন ও সাফ কর্তৃপক্ষের সমন্বয় সভায় টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং বিক্রির সময়সূচি চূড়ান্ত করা হয়েছে (SAFF Championship single ticket two matches rules and online booking)। সবচেয়ে বড় সুখবর হলো, দর্শকরা মাত্র একটি টিকিট কিনেই নির্দিষ্ট দিনের দুটি ম্যাচই স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবেন (Watch two matches with single SAFF ticket)।

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় শাস্তির মুখে বার্সেলোনা
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় শাস্তি পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। পরবর্তীতে মাদ্রিদের ক্লাবটির অভিযোগের পরিপ্রেক্ষিতে কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।