
বিশ্বে আস্থা, দেশে স্থবিরতা—কেন এগোচ্ছে না বাংলাদেশের বন্ড মার্কেট?
যেকোনো আধুনিক অর্থনীতির দীর্ঘমেয়াদি মূলধন জোগান ও স্থিতিশীলতার মূল ভিত্তি হলো একটি কার্যকর বন্ড মার্কেট। অথচ বিশ্বে আস্থা অর্জন করলেও দেশে যেন এগোচ্ছে না বন্ডের বাজার। অতিরিক্ত ব্যাংক-নির্ভরতা আর কাঠামোগত সংকটে দেশের আর্থিক খাত কি তবে একমুখী বৃত্তে বন্দি? কেনই বা কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না বন্ড মার্কেট?

যে কারণে ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
আসন্ন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী (শনিবার, ৭ নভেম্বর) দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে (Banks closed on November 7 Bangladesh)। এদিন সরকারি সাধারণ ছুটি থাকায় ব্যাংকিং খাতের সকল শাখায় নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে (Govt holiday bank schedule Bangladesh-Bangladesh bank holiday November 7 National Revolution and Solidarity Day)।

ব্যাংকিং লেনদেনে এ মুহূর্তে কোনো ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক
ব্যাংকিং লেনদেনে এ মুহূর্তে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি। আজ (রোববার, ২৫ অক্টোবর) আরিফ হোসেন খান বলেন, ‘যেসব ব্যাংক নিরাপত্তার কারণে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই সচল করবে।’

অবশেষে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ (রোববার, ২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার পর আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দুপুর থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ
মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা ও বিকল্প মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের প্রবাসী আয় বৈধ চ্যানেলে দেশে পাঠানো সহজ করার পাশাপাশি ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

উপকূলীয় অঞ্চল অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি, তবে বাড়ছে ঝুঁকি
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য উপকূলীয় এলাকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকা থেকে বছরে ৭ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তবে এসব অঞ্চল ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় স্থিতিশীলতায় বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগ করা হলে বিনিয়োগের তুলনায় সর্বোচ্চ ২০ গুণ বেশি সুফল পাওয়া সম্ভব বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) থেকে দেশের সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে টানা ৫ দিনের ছুটি শুরু হয়েছে (Bank holiday Durga Puja 2026 Bangladesh)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৫ দিন বন্ধ থাকবে নিয়মিত ব্যাংকিং ও শেয়ারবাজারের লেনদেন (DSE CSE share market transaction holiday update)।

রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
রাষ্ট্রায়ত্ত রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৪ সালের শেষ দিকে দায়িত্ব পাওয়া এ তিনজনের চুক্তি বাতিলের সুপারিশ করে আলাদা চিঠি জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আমানত ফেরত শুরু ন্যাশনাল ব্যাংকের, গ্রাহকদের মধ্যে স্বস্তি
সোনালী ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিয়ে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। প্রথম দিনে ফেরত দেয়া হচ্ছে নির্ধারিত সময়ে আবেদন করা গ্রাহকদের টাকা। এতে স্বস্তি ফিরেছে ব্যাংকটির গ্রাহকদের মাঝে। এদিকে ব্যাংক কর্মকর্তারা বলেন, আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ন্যাশনাল ব্যাংক।